আমাদের ইতিহাস ও লক্ষ্য

সংগ্রাম, অধিকার এবং স্বাবলম্বী হওয়ার নিরলস পথচলা।

ইতিহাস

সত্তরের দশকে সাধারণ মানুষের জমি দখল করে একটি সরকারি প্রজেক্ট করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ব্যর্থ হয়। কিন্তু জমিগুলো ফিরিয়ে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। এই ভূমিহীন করার চক্রান্তের বিরুদ্ধে ২০০-৩০০ জন সাধারণ মানুষ একতাবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। সেই সাহসী প্রতিরোধের ইতিহাস নিয়ে আমাদের 'রামপুর কোদাইল্যা ভূমিহীন সমবায় সমিতি লিঃ'-এর যাত্রা শুরু।

আমাদের লক্ষ্য

ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার রক্ষা করা এবং স্থানীয় পরিবেশ রক্ষা ও কৃষিকাজের মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তোলা।

আমাদের উদ্দেশ্য

একটি অধিকার সচেতন, স্বাবলম্বী এবং পরিবেশবান্ধব উন্নত স্থানীয় সমাজ গড়ে তোলা।

আমাদের মূলনীতি

যে আদর্শে আমরা অবিচল

ঐক্য

অধিকার আদায়ে আমাদের প্রধান শক্তি ঐক্য।

ন্যায্যতা

ভূমি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা।

স্বাবলম্বন

কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন।

পরিবেশ রক্ষা

ম্যানগ্রোভ বনায়ন ও প্রকৃতির সুরক্ষা।

সংগ্রামের ধারা

ঐতিহাসিক মাইলফলক