প্রাইভেসি পলিসি

কোদাইল্যা সমিতি আপনার তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই নীতিমালাটি ব্যাখ্যা করে আমরা কী তথ্য সংগ্রহ করি এবং কীভাবে তা সুরক্ষিত রাখি।

সর্বশেষ হালনাগাদ: আগস্ট ২০২৬

১. ভূমিকা

এই পেইজটি কোদাইল্যা সমিতি কর্তৃক পরিচালিত ওয়েবসাইট ও সেবাসমূহের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। আমাদের সেবা ব্যবহার করে আপনি এই প্রাইভেসি পলিসির শর্তাবলী গ্রহণ করছেন বলে বিবেচিত হবেন।

২. তথ্য সংগ্রহ

  • রেজিস্ট্রেশনের জন্য ব্যক্তিগত তথ্য — নাম, ঠিকানা, মোবাইল নম্বর।
  • ব্যবসায়িক তথ্য — প্রতিষ্ঠানের নাম, ট্রেড লাইসেন্স (যদি থাকে)।
  • অর্ডার ও লেনদেন সংক্রান্ত তথ্য।
  • ওয়েবসাইট ব্যবহার সংক্রান্ত টেকনিক্যাল তথ্য — আইপি অ্যাড্রেস, ব্রাউজার টাইপ।

৩. তথ্যের ব্যবহার

  • অর্ডার প্রসেসিং ও মালামাল সরবরাহ।
  • গ্রাহক সেবা ও যোগাযোগ।
  • সেবার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
  • আইনি বাধ্যবাধকতা পূরণ।

৪. তথ্য সুরক্ষা

আপনার তথ্য আমাদের সুরক্ষিত সার্ভারে সংরক্ষিত থাকে। আমরা তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রি বা লিক করি না। শুধুমাত্র আইনি প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে তথ্য প্রদান করা হতে পারে।

৫. আপনার অধিকার

আপনি যেকোনো সময় আপনার তথ্য যাচাই, সংশোধন বা রেজিস্ট্রেশন বাতিলের অনুরোধ করতে পারেন।

৬. যোগাযোগ

প্রাইভেসি পলিসি সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য: info@kodailyasamity.org.bd